Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিকলসের সেঞ্চুরিতে ভালো অবস্থানে কিউইরা




’ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে হেনরি নিকলসের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বেসিন রিজার্ভে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। দলীয় ৩১ রানে টম ব্লানডেলকে ফিরিয়ে সফরকারিদের ভালো শুরু এনে দেন শ্যানন গ্যাব্রিয়েল। হোল্ডারের শিকার হয়ে ফেরেন ক্যাপ্টেন টম লাথাম। বেশিক্ষণ টিকতে পারেননি রস টেইলর। ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে উইল ইয়ংকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন হেনরি নিকলস। তাদের ৭০ রানের পার্টনারশিপ ভেঙে উইলকে ফেরান গ্যাব্রিয়েল। তবে ওয়াটলিংয়ের ৩০ আর ডার্লি মিচেলের ৪২ রানে শক্ত অবস্থানে দিন শেষ করেছে ব্ল্যাকক্যাপস। সেঞ্চুরি করে ১১৭ রানে অপরাজিত আছেন নিকলস। কাইল জেমিসনকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হেনরি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply