Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন রাত্রি




প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন রাত্রি

বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন গান তৈরি করলেন চট্টগ্রামের রাত্রি চৌধুরী। ‘শেখ হাসিনা’ শিরোনামের গানটি ১৬ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন শিল্পী রাত্রি। তিনি আরও জানান, গানটির কথা লিখেছেন জুলফিকার জাহেদী। সুর ও সংগীতের পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন মাহমুদ সানী। আর ভিডিওতে মডেলে হয়েছেন রাত্রি নিজেই। গানটি প্রসঙ্গে রাত্রি বলেন, আমরা শিল্পীরা দেশের গান করতে সব সময়ই ভালোবাসি। আর আমাদের দেশটি সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সফলতার কথা যখন আসে, তখন প্রধানমন্ত্রীর নামও সবার আগে চলে আসে। সংস্কৃতিপ্রিয় প্রধানমন্ত্রী সবসময় শিল্পীদের পাশে আছেন। তাই তার প্রতি ভালোবাসা ও দায়িত্বের জায়গা থেকেই গানটি করা। এছাড়া বেশ কিছু গান কভার করেছেন রাত্রি। ‘বন্ধুরে’, ‘শুধু তুই’, ‘রসিয়া বন্ধু’, ‘মন কী যে চায় বলো’ গানগুলো ‘রাত্রি মিউজিক স্টেশন’ ইউটিউবে প্রকাশ করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply