Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল নিতে হুড়াহুড়ি




হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল নিতে হুড়াহুড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর সেখান থেকে তেল নিতে লোকজন হুমড়ি খেয়ে পড়ে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন শাহজিবাজার রেলস্টেশনের কাছে পৌঁছালে এর চারটি বগি লাইনচ্যুত হয়। এদিকে লাইনচ্যুত হওয়া বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। শাহজিবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে এসে পৌঁছেছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply