Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার




বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনাভাইরাসজনিত মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনো মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকাদান শুরুর কাজে বিলম্ব করায় সংস্থাটি গতকাল সোমবার এ কথা বলেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ডব্লিউএইচওর করোনাজনিত মহামারি বিষয়ক পাক্ষিক সংবাদ সম্মেলনে সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা রিচার্ড হ্যাচেট বলেন, ‘এখনই (অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের) এই টিকা বাতিল করা ঠিক হবে না। করোনার মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে গত রোববার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের মৃদু ও মাঝারি মাত্রার করোনাভাইরাস মোকাবেলায় অক্সফোর্ডের টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে। এ কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে। দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেওয়ার কাজ শুরুর কথা ছিল। তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন্সের (সিইপিআই) প্রধান রিচার্ড হ্যাচেট বলেছেন, এই টিকা বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে। মহামারি বিষয়ে ডব্লিউএইচওর দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রিচার্ড হ্যাচেট আরো বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা আমাদের পক্ষে সম্ভব, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স জোট মূলত অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে। এদিকে, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড নিজেদের টিকার পক্ষে দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply