Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গভীর রাতে ঘরে আগুন, পুড়ে অঙ্গার প্রভাষক




গভীর রাতে ঘরে আগুন, পুড়ে অঙ্গার প্রভাষক

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে এক পরিবাররের ৩টি আধাপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান (৩৫) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদরের কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন। নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, আগুনে এক পরিবারের ৩টি আধাপাকা বাড়ি ভস্মীভূত হয়। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply