Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যশের সঙ্গে প্রেমের কথা ‘স্বীকার করলেন’ নুসরাত




নেট দুনিয়ায় নুসরাত-যশকে নিয়ে আলোচনা যেন থামছেই না। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে গেল বছর থেকে আলোচনায় অভিনেত্রী নুসরাত জাহান। এবার সে গুঞ্জনে সিল মারলেন নুসরাত নিজেই। ফলে নতুন করে আলোচনায় এ জুটি। যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নুসরাত, এমন দাবিও করেছেন কেউ কেউ। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের বিচারে তৃতীয় স্থান পেয়েছেন নুসরাত। তাতে ডেটিং স্ট্যাটাসে লেখা ছিল যশের নাম। নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এটি। পাশাপাশি যশের ‘Most Desirable Man’-এর তকমা পাওয়ার পোস্টটিও শেয়ার করেছেন এ নায়িকা। তাতেই আলোচনা তুঙ্গে। স্বামী নিখিল জৈনের সঙ্গে একসঙ্গে থাকছেন না নুসরাত। যশের সঙ্গে রাজস্থান ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল নুসরাতকে। তারপরই চাউর হয়ে তাদের প্রেমের গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। সম্প্রতি ঘন ঘন নুসরাতের ইনস্টাগ্রামে ভেসে আসে যশকে নিয়ে পোস্ট। কফির কাপে চুমুক থেকে শুরু করে ডিনার ডেট- একসঙ্গে করছেন তারা। সে ছবি আবার শেয়ারও দিচ্ছেন। শিরোনাম হচ্ছেন সংবাদমাধ্যমের। তবুও সম্পর্কের কথা নিজের মুখে স্পষ্ট করেননি কেউই। আসছে ১৯ জুন নুসরাতের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তা নিয়ে হয়ত অভিনেত্রী কোনো পরিকল্পনা নেই। কিন্তু নেটিজেনরা তাকিয়ে আছেন দিনটির দিকে। কারণ সেদিই পরিষ্কার হবে নুসরাত-নিখিলের সম্পর্কের জটিল অংক। এমনটাই মনে করছেন টলিপাড়ার অনেকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply