Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অধিভুক্ত কলেজে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা




‘ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইনস্টিটিউটের নামের সঙ্গে বিশ্ববিদ্যালয় কলেজ শব্দ যুক্ত রয়েছে তা প্রত্যাহার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়টি। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনা এতথ্য জানানো হয়েছে। নির্দেশনা বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন পরিপন্থী। এই পরিস্থিতিতে আদেশে সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদেশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, পাছি ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ' শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন এবং রেজিস্টারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply