Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আশার বাণী শোনালের কিম জং উনের বোন




উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি কোনো উস্কানিমূলক পদক্ষেপ না করে তাহলে পিয়ংইয়াং সরকার শান্তি আলোচনা শুরু করতে রাজি। কিম ইয়ো-জং এর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ঐ উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের ডাক দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের আহ্বান জানিয়েছিলেন। কিম জং উনের বোন একে 'প্রশংসনীয় পরিকল্পনা' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে, তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়াং সরকারের সাথে আলোচনা হতে পারে। ১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতির হয়। কিন্তু দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। ২০১৯ সালের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। কিন্তু ঐ বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপর থেকেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভাল করতে বহুবার ঐ যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply