Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রোহিঙ্গাদের শীর্ষ নেতাকে গুলি করে হত্যা




কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ ওরফে মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোহিঙ্গাদের শীর্ষ নেতাকে গুলি করে হত্যা বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ১-ইস্ট নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈম-উল হক। রোহিঙ্গাদের অধিকার আদায়ে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন গড়ে ‍তুলেছিলেন। তিনি সংগঠনটির চেয়ারম্যান ছিলেন। মাস্টার মুহিবুল্লাহ উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের বাসিন্দা। পুলিশ সুপার নাঈম-উল হক বলেন, রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের স্থানীয় এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ। পরে তিনি বাসায় যান। এরপরই গামছা দিয়ে মুখ ঢেকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত তার বাসায় হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছুড়ে। “এতে মাস্টার মুহিবুল্লাহর শরীরে তিনটি গুলি লাগে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।” আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৪৫ জেলেসহ নিখোঁজ ৫ ট্রলার এপিবিএনের অধিনায়ক বলেন, “ঘটনার খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মুহিবুল্লাহকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুহিবুল্লাহ মারা যান।” তিনি আরও বলেন, লাশ এখন এমএসএফ হাসপাতালে রয়েছে। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এপিবিএন ও থানা পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply