Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কখনই হবে না: তথ্যমন্ত্রী




তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কখনই হবে না: তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনই হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এই যে বদলে যাওয়া বাংলাদেশ সারা পৃথিবী প্রশংসা করে, আর বিএনপির ফখরুল সাহেবরা প্রশংসা করতে পারেন না। এটিই হচ্ছে দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন বিএনপিকে মানুষ ভোট দেবে আবার কি পেট্রল বোমা মারার জন্য। ৫০০ জায়গায় একসঙ্গে বোমা বিস্ফোরণের জন্য।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনই হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে, সরকারের অধীনে নির্বাচন হয় না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply