Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়ল




অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফের নিবন্ধনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। করোনা মহামারি ও অন্য কারণে যারা নিবন্ধন করতে পারেননি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা বোর্ড। রোববার (১৯ ডিসেম্বর) থেকে অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। এ তিন দিন বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশন ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য আপলোড করা যাবে। জানা গেছে, ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনে মোট ৭৪ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেডক্রিসেন্ট ফি। গত ১৫ ডিসেম্বর ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে গত ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর এবং ১০ ও ১১ নভেম্বর বাদ পড়া অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল ঢাকা বোর্ড। আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি বা অন্য কোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করতে পারেননি বা অন্য কোন কারণে বাদ পড়েছেন সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধনের সময় বিলম্ব ফিস ছাড়া ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট তিন দিন বৃদ্ধি করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে নিবন্ধন বা ফাইনাল সাবমিটের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply