Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » কৃষ্ণাঙ্গ খুনে ফের দোষী এক শ্বেতাঙ্গ নারী




কৃষ্ণাঙ্গ খুনে ফের দোষী এক শ্বেতাঙ্গ নারী

চলতি মাসেই কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিন। সেই মিনিয়াপোলিস শহর থেকে সামান্য দূরে আর এক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার দায়ে এ বার দোষী সাব্যস্ত হলেন এক শ্বেতাঙ্গ মহিলা পুলিশ অফিসার। প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ রয়েছে কিম্বারলি পটার নামে ওই অফিসারের বিরুদ্ধে। ঘটনা এ বছরের এপ্রিলের। ডন্টে রাইট নামে বিশ বছরের ওই যুবককে ট্রাফিক সিগন্যালে গুলি করেছিলেন ৪৯ বছরের অফিসার কিম্বারলি। অভিযোগ ছিল, রাইটের গাড়ির নম্বর প্লেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তা ছাড়া তাঁর গাড়ির রিয়ারভিউ মিররে ঝুলছিল এয়ার ফ্রেশনার, যা অবৈধ। কিম্বারলি আদালতকে জানিয়েছেন তিনি রাইটকে দাঁড়াতে বললে ওই যুবক পালানোর চেষ্টা করেন। তার পরেই কিম্বারলি হুঁশিয়ারি দেন যে তিনি গুলি চালাবেন। কিছু ক্ষণের মধ্যেই নিজের হ্যান্ডগান বার গুলি চালান কিম্বারলি। যার জেরে মৃত্যু হয় ওই যুবকের। রাইটের মৃত্যুর পরেই গোটা ঘটনার বিচার চেয়ে সরব হন মিনেসোটা প্রদেশের মানুষ। গত কাল মিনেসোটা প্রদেশের আদালতের ১২ সদস্যের জুরি কিম্বারলিকে দোষী সাব্যস্ত করেন। আদালত জানিয়েছে, নিজের পুলিশ ব্যাজের অবমাননা করেছেন ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক। শোনা যাচ্ছে কিম্বারলির সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে। অভিযুক্ত অফিসার যাতে নিজের পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে পারেন, আদালতের কাছে তাই জামিনের আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। কিন্তু বিচারক রেজিনা চু সেই আর্জি খারিজ করে দেন। রাইট পরিবারের আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা খুশি, অন্যায় ভাবে আমাদের পরিবারের যে সন্তানকে খুন করা হয়, আমেরিকার সমাজে তার যথাযথ বিচার হয়েছে।’’ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ‘দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন’-ও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply