Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যুক্তরাষ্ট্রে বিচারক মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত




প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত জাহান চৌধুরী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ বছর বয়সী এ আইনজীবীকে মনোনয়ন দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (১৯ জানুয়ারি) নতুন ৮ বিচারক মনোনয়ন দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জো বাইডেন নতুন যে ৮ বিচারক মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে একজন নুসরাত জাহান চৌধুরী; যিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত। ২০০৮ থেকে তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের (জাতিগত বিচার কর্মসূচি) উপপরিচালক পদে ছিলেন। বুধবার এক বিবৃতিতে নুসরাত চৌধুরীর কথা উল্লেখ করে হোয়াইট হাউস জানিয়েছে, তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং দ্বিতীয় মুসলিম-আমেরিকান ব্যক্তি হিসেবে ফেডারেল আদালতের বিচারক হতে চলেছেন। ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন নুসরাত জাহান। আরও পড়ুন: মার্কিন লবিস্টে বিএনপির ১৭ কোটি টাকা খরচের তথ্য আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার। নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট সব ফেডারেল বিচারক নিয়োগ দেন। তবে তার মনোনয়নের পর সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত হয়। সিনেটে নিশ্চিত হলে নুসরাত চৌধুরী দ্বিতীয় মুসলিম মার্কিন ফেডারেল বিচারক হবেন। গত বছর নিউ জার্সির জেলা আদালতের প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহিদ এন কুরাইশি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply