ইরানের ‘হুমকিতে’ লন্ডনে সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ
অব্যাহত হুমকির মুখে লন্ডন ভিত্তিক ইরানের স্বাধীন এক সংবাদমাধ্যম যুক্তরাজ্যে তাদের কার্যক্রম স্থগিত করেছে। ফার্সি ভাষার ওই টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানের সরকার সমর্থিত গোষ্ঠির কাছ থেকে হুমকি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবিসিকে তারা জানিয়েছে, হুমকি এমন পর্যায়ে বেড়ে গিয়েছিল যে চ্যানেলের কর্মীদের রক্ষা করা আর সম্ভব নয় বলে মনে করছে সংবাদমাধ্যমটি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে তারা ওয়াশিংটন ডিসির অফিস থেকে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে।
গত বছরের নভেম্বরে, ওই চ্যানেলের দুই ব্রিটিশ-ইরানি সাংবাদিকের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছিল ব্রিটিশ পুলিশ। পরে পশ্চিম লন্ডনের চিসউইকে চ্যানেলের স্টুডিওগুলোর পাশে সশস্ত্র পুলিশের পাহার বসানো হয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২২ সালের শুরু থেকে ইরানি শাসনের শত্রু হিসেবে বিবেচিত যুক্তরাজ্য-ভিত্তিক ব্যক্তিদের অপহরণ বা হত্যা করার ১৫টি চক্রান্ত ব্যর্থ করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক মাহমুদ এনায়াত বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, যে তারা এখানেও এসে গেছে।’
আরও পড়ুন: '৫০ দেশে সমরাস্ত্র-ড্রোন বিক্রির চেষ্টা চালাচ্ছে ইরান'
ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের চিত্র বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার প্রধান সংবাদমাধ্যম হিসেবে দেখা হয় ইরান ইন্টারন্যাশনালকে। গত বছরের অক্টোবরে, ইরান সরকার ‘ইরান ইন্টারন্যাশনাল’ এবং ‘বিবিসি নিউজ ফার্সি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করে। তাদের বিরুদ্ধে ‘দাঙ্গার প্ররোচনা’ এবং ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ আনা হয়।
যুক্তরাজ্য-ভিত্তিক দুটি চ্যানেলকেই ইতোমধ্যে ইরান থেকে নিষিদ্ধ করা হয়েছে। এরআগে, নভেম্বরে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানান, ইরান ইন্টারন্যাশনালকে তেহরান একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
Tag: English News Featured id news world

No comments: