মেহেরপুরে ১২২টি হারানো মোবাইল ও টাকা ফিরিয়ে দিলো পুলিশ
মেহেরপুর জেলায় বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ১২২টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে ১০ লক্ষ ১৮ হাজর ৩শত টাকা উদ্ধার করে ভোক্তভোগীদের হাতে তুলে দিলেন পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে দুপুরে পুলিশ সুপারের কার্যলয় প্রাঙ্গণে উদ্ধারকৃত মোবাইল ও টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা সংক্রান্তে ভুক্তভোগীদের জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুন ও জুলাই মাসে ১২২টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৯ লক্ষ ১৭ হাজার এবং বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং এ ভুলক্রমে অন্য নম্বরে চলে যাওয়া ১ লক্ষ ১ হাজার ৩শত টাকা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে উদ্ধার করে। মোবাইল সদর থানার ৪১টি, গাংনী থানার ৬৪টি এবং মুজিবনগর থানার ১৭টি সহ সর্বমোট ১২২টি এবং ১০ লক্ষ ১৮ হাজর ৩শত টাকা উদ্ধার করা হয়। এসময় ভুক্তভোগীরা জানান, আমরা অনেকেই মনে করতাম ফোন হারিয়ে গেলে বা টাকা ভুলক্রমে চলে গেলে তা আর পাওয়া যায় না বা ফেরৎ দেয় না। কিন্তু বিভিন্ন হারিয়ে যাওয়া ফোন পুলিশের মাধ্যমে আজ ফেরৎ আমাদের ধারণা পাল্টে গেছে। শখের মোবাইল ও টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ এসপি অফিস থেকে ফোন করে ডেকে পুলিশ মোবাইল ও টাকা আমাদের হাতে তুলে দিয়েছে। এতে আমরা অনেক খুশি। পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর জেলায় মোবাইল হারানো জিডি হলে ভুক্তভোগীদের তদবীর বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যগণ এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ও প্রতারণা বা ভুলক্রমে চলে যাওয়া টাকা ফিরে পাওয়া যায় না এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান (প্রশাসন ও অর্থ) আবদুল করিম (সদর সার্কেল) ডিবি পুলিশের ওসি গোপাল কুমারসহ পুলিশের বিভিন্ন শাখার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনমুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
politics
»
world
»
Zilla News
» েহেরপুরে ১২২টি হারানো মোবাইল ও টাকা ফিরিয়ে দিলো পুলিশ
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: