Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর - কুষ্টিয়া-রাজবাড়ী - ঢাকা-গাবতলী পর্যন্ত নতুন বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন




মেহেরপুর থেকে কুষ্টিয়া-রাজবাড়ী হয়ে সরাসরি ঢাকা-গাবতলী পর্যন্ত নতুন বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর বিআরটিএ কাউন্টারের ম্যানেজার রাশিদুজ্জামান খাঁন প্রদীপসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ৯টা ও রাত ৯টায় মেহেরপুর থেকে দুটি এসি বাস ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মেহেরপুর থেকে সরাসরি ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি ছিল। এ নতুন বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের ভ্রমণ এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply