Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » কম তাপমাত্রার মধ্যেও এত গরম অনুভূত হচ্ছে কেন?




কম তাপমাত্রার মধ্যেও এত গরম অনুভূত হচ্ছে কেন?🌞 সাধারণত আমাদের দেশে প্রচণ্ড গরম অনুভূত হয় এপ্রিল ও মে মাসে। কারণ সে সময়ে তাপমাত্রা প্রায় দিনেই ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। তবে চলতি মাসের শুরু থাকে তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকলেও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। কিন্তু সেপ্টেম্বর মাসে এসে অপেক্ষাকৃত কম তাপমাত্রার মধ্যে এত গরম অনুভূত হচ্ছে কেন? গত এপ্রিল ও মে মাসে তাপমাত্রা অনেক বেশি থাকলেও তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে কম। প্রচণ্ড গরমে মানুষ তখনো অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু এতটা ঘাম ও হাঁসফাঁস অবস্থা হয় না, এখন যতটা হচ্ছে। মূল কারণটাই আর্দ্রতার আধিক্য। আজ সকালে রাজধানীতে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আর্দ্রতার পরিমাণের পাশাপাশি বৃষ্টি কম হওয়া গরমের আরেকটি কারণ। গত প্রায় তিন দিন বৃষ্টি অনেকটাই কমে এসেছে। এই ভাদ্র মাসে হঠাৎ বৃষ্টি হয়। বৃহস্পতিবারও রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে গরম কমেনি। এবার যে লঘুচাপ হলো এর কোনো প্রভাব তো পড়েইনি, বাংলাদেশে বরং গরম বেড়েছে। আবার মৌসুমি বায়ুও কম সক্রিয়—এ দুইয়ের প্রভাবেও বৃষ্টি কমেছে অনেকটাই। আবহাওয়া অফিস প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এর মধ্যে ২৫টি স্টেশনে কোনো বৃষ্টিই হয়নি। গতকাল বৃষ্টি হয় বান্দরবানে, তা–ও মাত্র ১৬ মিলিমিটার। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বেশির ভাগ স্থানই ছিল বৃষ্টিহীন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply