Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মুজিবনগর উপজেলার দারিয়াপুরে সার ব্যবসায়ী ওয়াহেদ ট্রেডার্স এর ৫০ হাজার টাকা জরিমানা আদায়




মুজিবনগর উপজেলার দারিয়াপুরে সার ব্যবসায়ী ওয়াহেদ ট্রেডার্স এর ৫০ হাজার টাকা জরিমানা আদায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে অবৈধভাবে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা গেছে দারিয়াপুরের ওয়াহেদ ট্রেডার্স থেকে ভ্যানযোগে সার বাইরে চলে যেতে দেখে স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডলকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান এ সময় সেখানে মোবাইল কোর্ট বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৫ ধারার আওতায় ওয়াহেদ ট্রেডার্স এর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট চলাকালীন সময়ে সেখানে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply