Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » » মেহেরপুর সদর আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ছেলেদের হ্যান্ডবলে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের জয় পেযেছে




মেহেরপুর সদর আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলা পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ও ছেলেদের হ্যান্ডবলে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের জয় পেযেছে। মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের হ্যান্ড বলে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।

সোমবার সকালে অনুষ্ঠিত খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে আর আর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।খেলার প্রথমার্ধে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের শিশির গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের জিহাদ ও জিদান একটি করে গোল করে দলকে জয়ী করান। মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের হ্যান্ড বলে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুমাইয়া জয়সুচক গোলটি করে।আগামী ১২ অক্টোবর মেহেরপুর স্টেডিয়াম মাঠে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল জেলা পর্যায়ে খেলবে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply