অদ্ভুত রহস্য পাথরগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে আছে এক অদ্ভুত রহস্য। এখানকার রেসট্র্যাক প্লায়া (Racetrack Playa) নামক এক বিশাল সমতল উপত্যকা রয়েছে, যা একসময় হ্রদ ছিল। এই উপত্যকাটির মাটি অত্যন্ত সমতল, আর বৃষ্টি হলে কাদা জমলেও তা দ্রুত শুকিয়ে যায়। এই মরুভূমির বুকে ছড়িয়ে আছে অসংখ্য বড় বড় পাথর। কিন্তু অবাক করা বিষয় হলো, এই পাথরগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। আর পেছনে রেখে যায় তাদের চলার লম্বা দাগ। এই রহস্যময় ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন "Sailing stones"। এই পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে যায়, তা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছিল। কেউ বলত কোনো শক্তিশালী বাতাস এদের ঠেলে নিয়ে যায়, আবার কেউ ভাবত কোনো চৌম্বকীয় শক্তি এর পেছনে কাজ করছে। শত শত বছর ধরে এই পাথরগুলোর রহস্য অমীমাংসিত ছিল। অবশেষে ২০১৪ সালে বিজ্ঞানীরা এর পেছনে থাকা আসল কারণটি খুঁজে বের করেন। তারা একটি পাথরকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে পর্যবেক্ষণ করেন। দেখা গেল, যখন শীতকালে এখানকার রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং বৃষ্টি হয়, তখন প্লায়ার ওপর এক পাতলা বরফের আস্তরণ তৈরি হয়। সেই বরফ যখন সূর্যের আলোয় গলতে শুরু করে, তখন তা ছোট ছোট বরফের টুকরোয় ভেঙে যায়। ঠিক সেই সময় যদি প্রবল বাতাস প্রবাহিত হয়, তাহলে সেই বাতাস বরফের টুকরোগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়। পাথরগুলো বরফের ওপর দিয়ে মসৃণভাবে পিছলে যায়, আর কাদার ওপর তৈরি হয় লম্বা দাগ। পরে বরফ গলে গেলে শুধু সেই পাথরের চলার পথটাই দেখা যায়। বহু বছরের পুরোনো এই রহস্য সমাধান হলেও, ডেথ ভ্যালির এই উড়ন্ত পাথরগুলো আজও প্রকৃতির এক অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা হিসেবে পরিচিত।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
Featured
» অদ্ভুত রহস্য পাথরগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: