Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ




গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণমেহেরপুরের গাংনী উপজেলায় খরিপ-২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালিব আলী। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গাংনী উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের মাশকলাই চাষে উৎসাহিত করবে। একইসঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবে এবং এলাকার কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply