Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মাঝেমধ্যেই তলপেটে যন্ত্রণা করে? পিত্তথলিতে জমতে পারে পাথর, ৫ উপসর্গ দেখলেই সতর্ক হোন




মাঝেমধ্যেই তলপেটে যন্ত্রণা করে? পিত্তথলিতে জমতে পারে পাথর, ৫ উপসর্গ দেখলেই সতর্ক হোন নিয়মিত পেটে ব্যথা পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে। কিন্তু এই সমস্যার আরও কিছু উপসর্গ রয়েছে। তা-ও জেনে রাখা জরুরি, যে হেতু পেটে ব্যথা হয় নানা কারণেই। কর্মব্যস্ত জীবনে সময়ের পিছনে ছুটতে গিয়ে কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে। দিন দিন লম্বা হচ্ছে প্রেসক্রিপশনে ওষুধের তালিকা। গল ব্লাডারে স্টোনের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। এই রোগের মূল উপসর্গ পেটে ব্যথা। নিয়মিত পেটে ব্যথাই জানান দেয় যে, পিত্তথলিতে পাথর জমেছে। কিন্তু আরও কিছু উপসর্গ রয়েছে। তা-ও জেনে রাখা জরুরি, যে হেতু পেটে ব্যথা হয় নানা কারণেই। তবে তারও আগে জানা দরকার অন্য একটি কথা। কী কারণে গল ব্লাডারে পাথর জমতে পারে, কী ভাবেই বা এই রোগের ঝুঁকি এড়াবেন? টানা অনেকটা সময় খালি পেটে থাকলে গল ব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। ওজন বেড়ে গেলেও পিত্তথলির উপর চাপ পড়ে। তার জেরেও অনেক সময় গল ব্লাডারে পাথর জমে। চল্লিশের পর এই রোগের আশঙ্কা বেশি। তাই চল্লিশের আশপাশের সময় থেকে জল খাওয়ার নিয়ম আরও কড়া হওয়া জরুরি। ডায়াবেটিকদেরও সতর্ক হতে হবে। কারণ এই রোগে আক্রান্তদের গল ব্লাডারে পাথর জমার আশঙ্কা বেশি। এ ছাড়া বংশে কারও এই রোগ থাকলেও সাবধান হওয়া ভাল। কোন উপসর্গগুলি জানান দেবে যে, আপনার গল ব্লাডারে পাথর জমেছে? ১) পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল-মশলাদার খাবার খেলেই পেটে তীব্র যন্ত্রণা হয়। সঙ্গে হয় বমিও। ২) মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা হয়। ৩) গল ব্লাডারে পাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছনো। এ রকম হলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান। ৪) প্রস্রাবের রং দেখেও সতর্ক হওয়া যায়। গাঢ় খয়েরি রঙের প্রস্রাব হলে বুঝবেন, তা পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে। ৫) গল ব্লাডারে পাথর জমলে অনেকেই জন্ডিসের মতো রোগে আক্রান্ত হন। জন্ডিস হলেও সতর্ক থাকতে হবে। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply