Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » » মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত




মুজিবনগরে কেন্দ্র ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৬-দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত নির্বাচনে পিআর পদ্ধতিসহ ৫-দফা দাবির লক্ষ্যে সমাবেশে মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসার এর সঞ্চালনায়, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম এর সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। সমাবেশে আরও বক্তব্য দেন, দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাও.আব্দুল হালিম, বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা ফারুক হোসেন, মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবদুল হামিদ, মোনাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মুখলেছুর রহমান, মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা এবং মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুজিবনগর উপজেলা সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন। সমাবেশ শেষে মুজিবনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজার চার রাস্তার মোড়ে এসে শেষ হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply