Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপু রের পিরোজপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির -আলোচনা সভা অনুষ্ঠিত




মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৩ সেপ্টেম্বর ) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, জেলা আহ্বায়ক কমিটি গঠন এবং নতুন কার্যালয় চালু উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মেহেরপুর জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুস সালাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি’র জেলা সমন্বয় কমিটির সদস্য (সংগঠন/দপ্তর) মোঃ হাসনাত জামান সৈকত, যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য (লিয়াজু) মাহাবুব-ই তৌহিদ রবিন, সদস্য (অর্থ) মোঃ তামিম ইসলাম, এনসিপি’র পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং নতুন কার্যালয়ের সফলতা ও সংগঠনের অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply