Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান রাধাকান্তপুর এলাকায় গণসংযোগ করেছেন




মেহেরপুর জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান রাধাকান্তপুর এলাকায় গণসংযোগ করেছেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান গণসংযোগ করেছেন। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি পথচারীদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমির আবুল জাফর সোহেল, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সালাম, রাধাকান্তপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply