Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার




মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে। দোকান মালিক কামরুজ্জামান লিপু ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে। কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সদৃশ্য দুটি বস্তু প্রাথমিকভাবে ‍নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply