Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » » গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতের আঁধারে ৩টি গরু চুরি




মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতের আঁধারে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে চোরের দল ভাটপাড়া গ্রামের ইসলাম আলীর গোয়াল ঘর থেকে একটি গরু এবং একই গ্রামের সালাউদ্দীনের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। ক্ষতিগ্রস্ত ইসলাম আলী জানান, গরুটি পরিবারের প্রধান সম্বল ছিল। এই চুরির কারণে এখন তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অপরদিকে সালাউদ্দীনের দুইটি গরুর দাম প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে। গরু দুটি বিক্রি করে তিনি কৃষিকাজের খরচ মেটানোর পরিকল্পনা করেছিলেন। হঠাৎ গরু চুরি হওয়ায় তিনি হতাশায় ভেঙ্গে পড়েন। চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে একই এলাকায় আরও কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু দোষীদের শনাক্ত বা আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাতে পাহারার ব্যবস্থা না থাকায় চোরচক্র সুযোগ নিচ্ছে বলেও মনে করেন গ্রামবাসী। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে চোরদের দ্রুত গ্রেফতার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply