Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট ভোটকেন্দ্র পরিদর্শন




মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট ভোটকেন্দ্র পরিদর্শন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোটের প্রচার কার্যক্রমও চালানো হয়। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী এবং গাংনী উপজেলার হেমায়েতপুর, মানিকদিয়া ও ষোলটাকা এলাকাসহ বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে গাংনী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজার, মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ষোলটাকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রাথমিকভাবে মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply