Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ জন প্রার্থী




মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ (মেহেরপুর–মুজিবনগর) আসনে ৯ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জামায়াতে ইসলামী মনোনীত মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমনা আহমেদ, মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, সিপিবির পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান, এনসিপির প্রার্থী সোহেল রানা এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়নপত্র জমা দেন— বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি। মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply