Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » কুকুরের সঙ্গ আর কুকুরের বাটের দুধ পানে বড় হওয়া বিস্ময়কর এক শিশু




কুকুরের সঙ্গ আর কুকুরের বাটের দুধ পানে বড় হওয়া বিস্ময়কর এক শিশু ফখরার অবিশ্বাস্য এক গল্প এখন মানুষের মুখে মুখে।। জন্মের ছয় মাসের মাথায় ফখরার মা-বাবার বিচ্ছেদ ঘটেঅভাবি সংসারের ঘানি টানতে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার কাজীপাড়াশহরের হাটবাজারে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ নেন মা জমেলা। হাটের অপরিচ্ছন্ন রাস্তার পাশে অনাদরে বসিয়ে রাখতেন শিশু ফখরাকে। ক্ষুধা আর তৃষ্ণার কান্না শুনলে হাতের কাজ ফেলে পান করাতেন বুকের দুধ। কদিন পর খেয়াল করলেন অনাদরের ফখরার বেজায় ভাব বেওয়ারিশ কুকুরের সঙ্গে। একদিন বখরার কাণ্ড দেখে অবাক হন জমেলা। হাটের আবর্জনার স্তূপের আড়ালে দুটি ছানার সঙ্গে কুকুরের দুধ খাচ্ছে ফখরা। তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। জোর করে সরিয়ে নেন শিশু ফখরাকে।এরপর কাজের সময়েও কড়া নজরে রাখতেন রাস্তার ওপর বসিয়ে রাখা ফখরার দিকে। কিন্তু সুযোগ পেলেই দল বেঁধে কুকুর ছুটে আসত ফখরার কাছে। আর ফখরা নির্ভয়ে পান করত কুকুরের দুধ। পরে রাগে ক্ষোভে জমেলা প্রায়ই মারপিট করতেন শিশু ফখরাকে। এ প্রসঙ্গে জমেলা জানান, একদিন ফখরা হারিয়ে যায়। দুদিন পর সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় পৌরশহরের সান্দারপট্টির জঙ্গলে একদল কুকুরের সঙ্গে। এভাবেই কুকুরের সঙ্গে ফখরার বেড়ে ওঠা। পৌরশহরের সব কুকুর এখন ওর খেলার সাথী ও বিশ্বস্ত বন্ধু। একই সঙ্গে কুকুরের দুধ পানেই বড় হয়ে উঠেছে ফখরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply