Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত




মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আলমগীর কবির শাকিলুজ্জামান, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাডমিন সাহাজুল ইসলাম এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ অন্যান্যরা। বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির বিষয়টি আরও জোরদার করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply