মুজিবনগরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করেন উপজেলা পরিষদের ইমাম মতিয়ার রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্যামল কুমার পাল এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন সিস্টার মালতি মালো। ধর্মগ্রন্থ পাঠ শেষে নবাগত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের শিক্ষা ও কর্মজীবন এবং মুজিবনগর উপজেলার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “আপনাদের কথা শুনেছি এবং নোট নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার সঙ্গে পরামর্শ করে উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে।” তিনি আরও বলেন, “মেহেরপুর জেলাকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমার পাশে থাকবেন এই আশা রাখি।” মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, এনসিপি নেতা আরিফ খান, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, ভবেরপাড়া ক্যাথলিক চার্চের ফাদার রথুজন সরকার, মুজিবনগর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন কুমার হালদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি তৌহিদ হোসেন এবং গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা আহমেদ লাবিবা।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
lid news
»
world
»
Zilla News
» মুজিবনগরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ৫০টি ইংরেজি ভার্ব: একটি বিস্তারিত স্টাডি গাইড এই স্টাডি গাইডটি দৈনন্দিন ইংরেজি কথোপকথনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপ...
No comments: