Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনীতে বিদেশে পাঠানো নিয়ে দ্বন্দ্বে তিন নারীকে পিটিয়ে আহতের অভিযোগ




গাংনীতে বিদেশে পাঠানো নিয়ে দ্বন্দ্বে তিন নারীকে পিটিয়ে আহতের অভিযোগ মেহেরপুরের গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামে বিদেশে পাঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্বে এক বৃদ্ধাসহ তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অনিকুল ইসলাম ও তার ছেলে ইমনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সাবিনা বেগম (৭০), সাকের আলীর স্ত্রী হিরা খাতুন (৪৫) এবং আবির হাসানের স্ত্রী রুম্পা খাতুন (২২)। তারা সবাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের অভিযোগ, বাথানপাড়ার অনিকুল ইসলামের ছেলে ইমনকে বিদেশে পাঠানোর জন্য সাকের আলীর জামাই, সিঙ্গাপুর প্রবাসী আরেফিন হোসেনের কাছে ৫ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়। পরে ইমনকে বিদেশে পাঠানো সম্ভব না হওয়ায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ২ লাখ টাকা কমিয়ে ৩ লাখ ১০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই টাকা অনিকুল ও ইমন বুঝে নেন। তবে মীমাংসার পরও অনিকুল ও তার ছেলে ইমন আরেফিন হোসেনকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তারা আরেফিনের বৃদ্ধা নানী-শাশুড়ি সাবিনা বেগম, শাশুড়ি হিরা খাতুন এবং শ্যালকের স্ত্রী রুম্পা খাতুনকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply