Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে বিদ্যালয় ভিত্তিক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত




মেহেরপুরে বিদ্যালয় ভিত্তিক বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বিদ্যালয়ভিত্তিক বার্ষিক পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হালিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির আমঝুপি ইউনিয়ন সভাপতি মাওলানা কাজী রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. বারেক আলী। এছাড়া সভায় বক্তব্য দেন ওয়াচ কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে। সভায় বিদ্যালয়ের আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) প্রোগ্রাম ম্যানেজার মোছা. কাজল রেখা বার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার চাঁদতারা সূর্য।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply