গাংনীতে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও
গাংনী উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। তিনি উপজেলার মালশাদহ এলাকায় অবস্থিত ব্র্যাক এরিয়া অফিস পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-আজিজ। পরিদর্শনকালে ইউএনও ব্র্যাকের স্বাস্থ্যসেবিকাদের রিফ্রেশার্স প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠ পর্যায়ে যক্ষ্মা রোগের চিকিৎসায় ডটস পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। তিনি ব্র্যাকের মাধ্যমে যক্ষ্মা রোগের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এক রোগীর সঙ্গেও কথা বলেন এবং অন্যদের সচেতন করার পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, “কোনো ব্যক্তির টানা দুই সপ্তাহের বেশি কাশি থাকলে অবশ্যই কফ পরীক্ষা করাতে হবে।” এছাড়াও তিনি শিশুদের হাম রোগ সম্পর্কে সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, মোবাইল ফোনের অপব্যবহার এবং সড়ক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি ব্র্যাক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং গাংনীতে ব্র্যাকের অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, এরিয়া ম্যানেজার (প্রগতি) শাহজাহান, উপজেলা অ্যাকাউন্টস ম্যানেজার সমীর কুমার, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, ব্র্যাক বাংলাদেশে যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটি রোগী শনাক্তকরণ, চিকিৎসা প্রদান, বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং ফলোআপসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: