Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে সাব্বির হজ্ব কাফেলার উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ উদ্বোধন




মেহেরপুরে সাব্বির হজ্ব কাফেলার উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ উদ্বোধন মেহেরপুরে সাব্বির হজ্ব কাফেলার উদ্যোগে হজ কাফেলা ও হজ যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাব্বির হজ্ব কাফেলা অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাব্বির হজ্ব কাফেলার পরিচালক সাব্বির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ আল হাবিবি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা হাজী সমিতির সভাপতি শামসুল হক, আনোয়ার হোসেন এবং সাব্বির হজ্ব কাফেলার পরিচালক সাব্বির হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে হজ যাত্রীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা হজের বিভিন্ন করণীয়-বর্জনীয় বিষয়ে যাত্রীদের দিকনির্দেশনা দেন এবং সুষ্ঠুভাবে হজ পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply