Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত




মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার রায়, জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, ডা. ইমরান হোসেন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা। সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক। বক্তারা হাম-রুবেলা নির্মূলে সচেতনতা বৃদ্ধি ও সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply