বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা এবং ক্ষমতায় গেলে কারো প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবেনা।
আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী একথা বলেন।
একইসাথে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে এই মূহুর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
No comments: