প্যারিসে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে নিহত হামলাকারী
প্যারিসে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে নিহত হামলাকারী
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরিকাঘাতে ১ জন নিহত হয়েছে। এছাড়া হামলাকারীর ছুরিকাঘাতে আরও ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। ফ্রান্স পুলিশের বরাত দিতে বিবিসি জানায়, শনিবার সেন্ট্রাল প্যারিসের অপেরা জেলায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী জন-কোলাহল পূর্ণ এলাকায় হামলা চালায়। এ সময় স্থানীয় পুলিশ হামলাকারীকে ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে দুইটি গুলি ছোঁড়ে। এতে নিহত হয় ওই হামলাকারী। এদিকে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
কি উদ্দেশ্যে হামলাকারী এই হামলা চালিয়েছে এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

No comments: