Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » জানুয়ারিতেই ঢাকার ২ সিটি নির্বাচন চায় ইসি




জানুয়ারিতেই উত্তর ও দক্ষিণ ঢাকার ভোট করতে চায় নির্বাচন কমিশন। তারা বলছেন, এর বিরোধিতা করে ৩৬ ওয়ার্ড কাউন্সিলর যে আবেদন করেছেন তার কোনো আইনি ভিত্তি নেই। সে কারণেই কমিশনের আগামী বৈঠকে ঘোষণা করা হবে তফসিল। দুই সিটিতে একযোগে ভোট হবে একই দিনে, সব কেন্দ্রেই ব্যবহার করা হবে ইভিএম। শুরু হয়ে গেছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির ভোটের দিন গণনা। আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোট করতে হবে মেয়াদ পূর্ণ হওয়র আগের ১৮০ দিনে। এতে দুই সিটি মেয়াদ আগামী মে মাস পর্যন্ত। ডিসেম্বরে জেএসসি, পিইসি ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। ফেব্রুয়ারি ও পরে রয়েছে এসএসসি-এইচএসসি পরীক্ষা। এসব বিষয় সামনে রেখে মধ্য জানুয়ারির পর নির্বাচন করতে চাইছে কমিশন। তবে জানুয়ারিতে দুই ঢাকার ভোটের বিরোধিতা করে নির্বাচন কমিশনে আবেদন করেছেন নতুন যুক্ত হওয়া ৩৬ ওয়ার্ডের কাউন্সিলররা। তাদের ৫ বছর মেয়াদ পূর্ণ করার দাবি আইনে টিকে না বলে মনে করছে কমিশন। তারা বলছে, সিটি করপোরেশন একটি পরিষদ, মেয়াদ শেষে এর পুরোটাই ভেঙে দিতে হয়। নতুন ওয়ার্ডগুলো সিটি করপোরেশনের অংশ বলে এসবকে বাদ দিয়ে মেয়র নির্বাচন সম্ভব নয়। বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতে উত্তর ও দক্ষিণ ঢাকার ভোট হবে বলেও জানিয়েছে ইসি। জানুয়ারিতে হালানাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ও তালিকা চূড়ান্ত হলেও নতুন ভোটাররা সিটির ভোটে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply