Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সুইডেনে নিখোঁজ পাকিস্তানি সাংবাদিকের মৃতদেহ উদ্ধার




নিখোঁজের দুই মাস পর সুইডেনে নির্বাসিত পাকিস্তানি সাংবাদিক সাজিদ হুসেনের মৃতদেহ উদ্ধার করেছে সুইডিশ পুলিশ। বিবিসিকে এই তথ্য নিশ্চিত করে সুইডিশ পুলিশ জানায়,পাকিস্তানের বেলুচিস্তানের এই সাংবাদিক ২ মার্চ নিখোঁজ হন। গত ২৩ এপ্রিল আপসালা’র উপকণ্ঠে ফাইরিস নদীর পাশে তার মৃতদেহ পাওয়া যায়। স্টকহোম থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আপসালায় একজন অধ্যাপক হিসেবে খণ্ডকালীন চাকরি করছিলেন তিনি। সুইডিশ পুলিশ বলছে, তার ময়না তদন্ত করা হয়েছে। তিনি অপরাধের শিকার কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেটা উড়িয়েও দেয়া যায় না। সাংবাদিকতার কারণে তিনি অপরাধের শিকার হতে পারেন। প্রেস স্বাধীনতা দাতব্য সংস্থা রিপোর্টার্স উইথ বর্ডারস (আরএসএফ) এর খবরে বলা হয়, ৩৯ বছর বয়সী হোসেনকে সর্বশেষ স্কটহোমের আপসালার উদ্দেশ্যে একটি ট্রেনে দেখা গিয়েছিল। বিজ্ঞাপন বিজ্ঞাপন দাতব্য সংস্থাটি আরও বলছে যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নির্দেশে তাকে অপহরণ করার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। সাজিদ হুসেন অনলাইন ম্যাগাজিন বেলুচিস্তান টাইমসের প্রধান সম্পাদক ছিলেন। ওই ম্যাগাজিনে তিনি মাদক পাচার, জোরপূর্বক গুম এবং দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহ নিয়ে লেখালেখি করতেন। ২০১২ সালে মৃত্যুর হুমকির পরে পাকিস্তান থেকে পালিয়ে সুইডেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সাজিদ। তার স্ত্রী শেহনাজ বলেছেন, সুইডেনে আশ্রয় নেয়ার আগে তিনি মৃত্যুর হুমকি পেয়েছিলেন। তাকে অনুসরণ করা হতো নিয়মিত। এমনিকে বাড়িতে এসে একটি গোষ্ঠী তার ল্যাপটপ এবং অন্যান্য কাগজপত্রও নিয়ে গিয়েছিলো। এরপর ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি পাকিস্তান ত্যাগ করেন। আর কখনো ফিরে আসেননি। সাংবাদিকতার জন্য পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসাবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে আরএসএফ প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ তম দেশের মধ্যে ১৪২তম স্থানে ছিলো পাকিস্তান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply