আয়ারল্যান্ডে লকডাউনের মেয়াদ আরো বাড়ল
আয়ারল্যান্ডে করোনা সংক্রমণরোধে লকডাউনের মেয়াদ আরো দু'সপ্তাহ বাড়ানো হয়েছে। ভাইরাসের পুনরাবৃত্তি ঠেকাতেই এ পদক্ষেপ বলে জানান প্রধানমন্ত্রী লিও ভরদকার। এদিকে দেশটিতে করোনায় ১ হাজার ২ শ' ৮৬ জন মারা গেছেন। আক্রান্ত প্রায় ২২ হাজার।
আয়ারল্যান্ডে লকডাউনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। ১৮ মে পর্যন্ত চলবে এ লকডাউন। পরে পরিস্থিতি বিবেচনায় ৫ ধাপে শিথিল করা হবে বিধিনিষেধ। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী একথা বলেন।
দ্বিতীয় ধাপে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো আছে। শিগগিরই বিধিনিষেধ শিথিল করলে আইসিউতে উপচেপড়া ভীড় দেখতে হবে। সব অর্জন ধুলিৎসাত হয়ে যাবে। আশা করি ১৮ মে থেকে আমাদের স্বাভাবিক জীবনযাপন শুরু হবে।
লকডাউনের মেয়াদ বাড়ানোকে ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের সুরক্ষায় সবাইকে ঘরে থাকারও পরামর্শ তাদের।
এদিকে, প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পৌঁছানোর প্রাথমিক কাজ শুরু করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
প্রথম থেকেই সতর্ক থাকার সুফল পাচ্ছেন আয়ারল্যান্ডের নাগরিকরা। ইউরোপের অন্য দেশে অনেক বাংলাদেশির মৃত্যু হলেও এখানে এ সংখ্যা শূন্য। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
Tag: Advertisement Featured

No comments: