Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাইকারি বাজারে কমেছে সব পণ্যের দাম




সরবরাহ বেড়ে যাওয়ায় রাজধানীর পাইকারি বাজারে কমেছে সব ধরনের পণ্যের দাম। চালের দাম গড়ে ৪ থেকে ৫ টাকা কমেছে। নতুন চাল বাজারে আসা শুরু হলে আরও কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা। পাইকারিতে আদা, পেঁয়াজ, রসুনের দামও কমেছে কেজিতে ৩-১০ টাকা পর্যন্ত। ডালের দাম কমেছে গড়ে ১০টাকা পর্যন্ত। করোনাভাইরাসের কারনে লকডাউনকে কেন্দ্র করে উর্ধ্বমুখী বাজার এখন অনেকটাই স্থিতিশিল। ক্রেতা সংকট ও নতুন চালের বাজারে আসায় দাম কমেছে সব ধরনের চালের। বর্তমানে ৩ থেকে ৫ টাকা কমেছে। ২৮ চাল- ৪২ টাকা, মিনিকেট-৫২ টাকা, নাজির শাইল- ৬০ টাকা। নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে দেশি ও আমদানি করা আদা, রসুন, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকায় দাম কমেছে সব পণ্যে। রমজানে অন্যতম অনুষঙ্গ ডাল ১০৮ টাকা দামে বিক্রি হচ্ছে। মসুরডাল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১৫ টাকা দরে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিং জোরদারের কারণে বাজার অনেকই স্বাভাবিক রয়েছে বলে মনে করেন পাইকাররা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply