Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিঙ্গাপুরে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু




বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি মারা গেছেন। তার মৃত্যুর পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া শনিবার আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি সিঙ্গাপুরের নাগরিক। দেশটির সরকার আশা প্রকাশ করছেন খুব দ্রুত ভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রণ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের তাদের বেশিরভাগ বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে। বর্তমানে সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা যেমন কমে যাচ্ছে। অন্যদিকে সুস্থ হওয়ার হারও বাড়ছে। এদিকে সরকারের পক্ষ থেকে আগামী ৫ এপ্রিল থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। S11 পংগল ডরমেটরি থেকে এখন পর্যন্ত ২৪৭৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া আজকে আরও নতুন ৫টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭৯ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৩৪৭ জন। এদিকে দেশটিতে নতুন করে আরও ৪৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৪৮ জন। ১ হাজার ৭১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। ১৪ হাজার ৪৭৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply