সার কারখানা উদ্বোধন করলেন নকল কিম!
সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। মার্কিন গণমাধ্যম দাবি করে কিমের অবস্থা আশঙ্কাজনক। এরপর দক্ষিণ কোরিয়া দাবি করে কিমের অস্ত্রোপচার চলছে, তিনি চিকিৎসাধীন। কিন্তু উত্তর কোরিয়া এ বিষয়ে তেমন কিছুই জানায়নি। এতো জল্পনার মধ্যেই জনসমক্ষে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাজির হয়ে কিম জং উন দেখালেন, তিনি বেঁচে আছেন এবং ভালোই আছেন। কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে। তা হলো কিম জং উনের সর্বশেষ প্রকাশ্যে আসার ছবি।
প্রায় এক মাসের মতো কিম রহস্যজনকভাবে উধাও হয়ে থাকেন। সেখান থেকেই যত জল্পনার সূত্রপাত। অবশেষে কয়েকদিন আগে দেখা যায়, কিম জং উন একটি সার কারখানা উদ্বোধন করছেন। এর আগে গত এপ্রিলের শুরুতে শেষবার দেখা গিয়েছিল কিমকে। তারপর তার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়। এরপর গত ২ মে কিমকে ফের প্রকাশ্যে দেখা যায়। বেশ ঝরঝরে লাগছিল তাকে।
কিন্তু এরপরও অনেকেই বিশ্বাস করতে রাজি নয়। গত ২ মে যাকে দেখা গেছে তিনিই আসল কিম জং উন। কিম জং উনের সেদিনের ছবি এবং পুরোনো ছবি পোস্ট করেছেন একাধিক টুইটার ব্যবহারকারী। তাতে দেখা যাচ্ছে, গত ২ মে দেখা কিম জং উনের সঙ্গে আগের কিম জং উনের মুখের বেশ অমিল। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ও নিউজ১৮ এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট কিম জং উন কি 'বডি ডাবল' ব্যবহার করছেন, অর্থাৎ তার মতো দেখতে আরেক জনকে তিনি বলে চালানোর চেষ্টা করছেন? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে নিয়ে নতুন সন্দেহ দানা বাঁধছে।
গত ২ মে কিম জং উনের যে ছবি প্রকাশ পেয়েছে, তাতে সবচেয়ে বেশি সন্দেহের উদ্রেক করেছে কথিত কিমের দাঁত ও চোখ। আগের কিম জং উনের সঙ্গে যেন কোথায় যেন অমিল। অমিল হাসিতেও। ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লুইস মেন্শ তো বলেই দিলেন, কয়েক বছর আগের কিম জং উনের যে ছবি দেখা গেছে, তার সঙ্গে এ কিমের ছবির অনেক পার্থক্য।

No comments: