Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোর চুমুতেই ভেঙেছিল জন-বিপাশার প্রেম!




 রোনালদোর চুমুতেই ভেঙেছিল জন-বিপাশার প্রেম!
 
বলিউডের এক সময়কার বিখ্যাত অভিনেত্রী বিপাসা বসুর সঙ্গে পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদোর কিছু পুরনো ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। তবে সেই ভাইরাল ছবি পুরনো প্রশ্নই নতুন করে তুলেছে। আর সেটি হলো এই ছবির কারণেই কি জন আব্রাহাম- বিপাসা বসুর বিচ্ছেদ ঘটেছিল? 

২০০৭ সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠানটি ওই বছরের ৭ জুলাই আয়োজন করা হয়। একটি বেসরকারি সংস্থা এই উদ্যোগ নেয়। বলিউডে তখন বিপাশা সুপারহিট নায়িকা। ফলে ভারত থেকে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পান তিনি।

আনুষ্ঠান মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আকর্ষণীয় পোশাকে দেখা যায় বিপাশাকে। সম্ভবত অনুষ্ঠান শেষের পার্টিতে বিপাশা ও রোনালদো একসঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সেখানেই তাদের চুমুর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঠিক ওই সময় আবার বিপাশা চুটিয়ে প্রেম করছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। কিন্তু রোনালদোর সঙ্গে চুমুর ওই দৃশ্য প্রকাশ হওয়ার পর জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন রয়েছে। যদিও এই বিষয়ে দুই তারকা কখনো মুখ খোলেননি।

রোনালদো-বিপাশার ২০০৭ সালের সেই চুমুর দৃশ্য নেটিজেনদের অনেকেই দেখেননি। কারণ, সে সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ফলে পুরনো সেই ছবি নতুন করে সামনে আসতেই নতুন প্রজন্মের নেটিজেনদের হাত ধরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply