মেহেরপুরে নব-গঠিত উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মেহেরপুরে নব-গঠিত উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধিঃ আজ বুধবার বাংলাদেশ স্কাউটস, মেহেরপুর সদর উপজেলার স্কাউটসের নব-গঠিত কমিটির প্রথম সভা সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান। সভায় নব-গঠিত নির্বাহী কমিটির সদস্যগনের পরিচিতি অনুষ্ঠান, উপজেলা কমিশনার কর্তৃক সুপারিশকৃত ৭জন সহকারী কমিশনার, উপজেলা কাব লিডার ও স্কাউটস লিডার নিয়োগ প্রদান করা হয়। এছাড়া ৪জন সহযোজিত সদস্য নিয়োগ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন, জেলা স্কাউটস সম্পাদক ও এএলটি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কমিশনার জাহিদুল ইসলাম, ৫জন সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (মাধ্যমিক), প্রধান শিক্ষক ইদ্রিস আলি (মাধ্যমিক), সুপার সামসুল ইসলাম (মাদ্রাসা), প্রধান শিক্ষক নুরুল ইসলাম (প্রাথমিক), সহকারী শিক্ষক কমর উদ্দিন (প্রাথমিক)। কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক নুরুল গনি (প্রাথমিক)। যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক ইয়াসনবী (প্রাথমিক), ৪জন গ্রæপ সভাপতি প্রধান শিক্ষক আশরাফুজ্জামান ( মাধ্যমিক) প্রধান শিক্ষক তাজউদ্দিন (মাধ্যামিক) প্রধান শিক্ষক আবু লায়েছ (প্রাথমিক) ও প্রধান শিক্ষক মহিদুল ইসলাম (প্রাথমিক)।
Tag: Zilla News

No comments: