Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস




মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল স্রেফ ৫ উইকেট। সেটা তুলে নিতে খুব বেশি সময় নিল না মুমিনুল হকের দল। দ্রুত গুঁটিয়ে যেয়ে বড় লিড নিতে পারল না নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশনেই হেসেখেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে। আজ বুধবার টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। একই সঙ্গে যে কোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল মুমিনুল হকের বাংলাদেশ। লে ওভালে শেষ দিনের সকালেই নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে বাংলাদেশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply