Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাঁটু –কোমরে ব্যথার কারণ




হাঁটু –কোমরে ব্যথার কারণ আমাদের হাঁটুর অস্থিসন্ধিতে দুটি হাড় কার্টিলেজ দিয়ে ঢাকা থাকে। এই কার্টিলেজ জয়েন্টের দুটি হাড়ের মধ্যে কুশনের মতো কাজ করে। এই কারণেই হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষ হয় না। এছাড়া কার্টিলেজের উপর এক ধরনের তরল থাকে। এই তরলের নাম সাইনুভিয়াল ফ্লুইড। এই তরল কার্টিলেজের উপরের অংশকে পিচ্ছিল করে রাখে। ফলে দুটি হাড়ের কার্টিলেজের মধ্যে ঘষা লাগে না। এই কার্টিলেজ এবং সাইনুভিয়াল ফ্লুইডের জন্যই আমরা অনায়াসে চলতে পারি, লাফাতে পারি। কোনও ব্যথার অনুভূতি হয় না। তবে বয়সকালে শরীরের ক্ষয়জনিত সমস্যার প্রভাব পড়ে সাইনুভিয়াল ফ্লুইড এবং কার্টিলেজের উপরও। প্রথমে সাইনুভিয়াল ফ্লুইড শুকিয়ে যেতে থাকে। কার্টিলেজ ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। একসময় অস্থিসন্ধিতে থাকা দুটি হাড় উন্মুক্ত হয়ে যায়। হাড়ে হাড়ে ঘষা লাগে। হাঁটতে গেলেই ব্যথা লাগে। অস্থিসন্ধিতে শুরু হয় প্রদাহ। বসে থাকতে বা বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়াতে কষ্ট হয়। একসময় হাঁটু বেঁকে যেতে থাকে। হাঁটতে সমস্যা হয়। শরীরের ভারসাম্য নষ্ট হয়। এই সমস্যার নাম হল অস্টিওআর্থ্রাইটিস। শরীরের সমস্ত ভার পড়ে হাঁটুর ওপর। এই কারণে তাই এই অস্থিসন্ধিতেই বেশি সমস্যা দেখা দেয়। এছাড়া ভারতে মানুষ ইন্ডিয়ান টয়লেটে বসেন, হাঁটু মুড়ে বসে খাবার খান, কাজ করেন দীর্ঘসময়। এই কারণে হাঁটুর ক্ষয়ও বেশি হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply