Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শরীরের দাগ কমাতে কী করবেন




শরীরের দাগ কমাতে কী করবেন পাঠকের এই প্রশ্নের পরামর্শ দিয়েছেন ল্যাবএইড অ্যাসথেটিক অ্যান্ড লেজার লাউঞ্জের (কলাবাগান, ঢাকা) কনসালট্যান্ট, চর্ম, যৌন, অ্যালার্জি এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো. কামরুল হাসান চৌধুরী ত্বকে অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারে প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। আমার শরীরজুড়ে কাটা ও অ্যালার্জির অনেক দাগ আছে। বিশেষ করে মুখ, হাত ও পায়ের দাগগুলো কালো হয়ে গেছে। আমি কি এই দাগ সারাতে পারব? কী ব্যবহার করে এই দাগ কমাব জানালে উপকার হয়।

পরামর্শ: কাটা ও অ্যালার্জির দাগ অনেক রকমের হতে পারে। এগুলো সামনাসামনি দেখে চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে হবে। আপনি আরেকটু বিস্তারিত জানালে ভালো হতো। এত কম তথ্যে সঠিক কারণ ও ধরন নির্ণয় করা কঠিন। আপনার দাগ হাইপারট্রপিক অথবা কিলয়েড হলে তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি রয়েছে। আবার কাটা দাগের ধরন গর্তের মতো (অ্যাট্রোফিক স্কারস) হলে চিকিৎসাপদ্ধতিও আলাদা হবে। অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারে। তার মধ্যে অন্যতম একটি হলো পোস্টইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। মানে হলো ত্বকের কোনো প্রদাহ সেরে যাওয়ার পর সেখানে থেকে যাওয়া গাঢ় দাগ। তবে সেটিও ত্বকের কোন পরতে রয়েছে, তা নির্ণয় করার পর কখনো ক্রিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, আবার কখনো লেজারের সাহায্য চিকিৎসা দেওয়া হয়। এমনিতে ত্বকে ময়েশ্চারাইজার এবং বায়ো অয়েল ব্যবহার করলে হয়তো কিছুটা উপকার পাবেন। তবে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে আপনি সমস্যার সম্পূর্ণ পরিত্রাণ পাবেন না। ত্বক আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ। তাই অবহেলা না করে দ্রুত একজন চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply